Showing posts with label smenita. Show all posts
Showing posts with label smenita. Show all posts

Thursday, 9 February 2012


‎......। পরিসংখ্যান মৃত্যু হাতিয়ার

সামগ্রিক পরিসংখ্যানে হাত রেখে দেখলাম
মৃত্যু একমাত্র কাম্য
জাগতিক চিতায় ভস্ম করে অবোধ শরীর জ্বলন ,
শান্তি , তুলে নেবো শ্মশান ছায় ,
মেখে গায়ে আমি আমার ভাই
নিম গাছে ঠক ঠক্‌ ,
আমাকে আগুন দাও নইলে আগুনের গল্প এনে রেখেছো কেন
তোমাদের পাতাক্ষয়া দুপুরে !

পরিলক্ষিত বিশ্বাসে
হজম গুলি ব্যথা কমে সম সাময়িক ,
অহংকার মৃত্যু স্বেচ্ছা নির্বাসনের চেয়ে সরল এবং এক কেন্দ্রিক
রঙ নেই গন্ধনেই এমনকি বদ নিঃশ্বাস পর্যন্ত অনুপস্থিত
করোটির খুলি উল্টে দেখেছেন যে পণ্ডিত
রক্ত দেখেনি
রক্ত প্রবাহ দেখেন নি
হিমগ্লবিনের ধর্ম বিচার পুস্তকে , মৃত্যু নয় ,

আমি দাঁড়াবো না !
শিরশিরানি যন্ত্রণায় যদি ছিরে খায় মায়া গলা...
আমি আবিস্কার করবো হয়তো সম্মুখে তুমি !