......... মাইকেল ০৭
এক ফোটা জল গড়িয়ে পড়লো কপোলে
আর এক ফোটা গড়িয়ে পড়লো , গঙ্গোত্রী হিমবাহ চোখে
মন্দাকিনী হয়ে যাবে কিছুক্ষনে
সঙ্গমে অলকানন্দা দাড়িয়ে আছে হরিদ্বারে , আমার প্রতীক্ষায় ,
পটাশিয়াম সাইনাইট অস্তিনের ভাগে লটকে নিয়ে
জীবন শীতলতার অঙ্গীকারে যে শান্তি আছে বিদ্রোহীর
যে ধর্মান্ধ বুলি শেখানো তোতাপাখি ঠোটে
..................... মরণকে ব্যাঙ্গ করে
গনমরনে কি শান্তি ঘুম আছে ?
আর দু ফোটা জল গড়িয়ে পড়লো কপোলে মাইকেলের ,
অন্ধ বিশ্বাস রক্তে লেগে থাকা ভাইরাস আক্রমণ ,
যা বেড়ে যায় রোজ আর একটা অন্ধবিশ্বাসী স্বামী পেলে...
পশ্চিমের আধা ঘুমন্ত দানব
......... আধা ঘুমে রোজ স্বপ্ন দেখে আমার কুলীন রক্ত বইবে
পূর্বের ঘরে ঘরে ।
No comments:
Post a Comment